ফাইল ছবি
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা নৌঘাটিতে (বাানৌজা) পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টায় তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। এরপর ঘাঁটিতে থাকা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন।
নৌঘাঁটিতে মধ্যাহ্ন বিরতির পর মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি।
সকাল ১০টা ৪৮ মিনিটে সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শতশত মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
—জা. অর্থনীতি/এনজে