জাতীয় অর্থনীতি ডেস্ক:
একদিকে টয়োটা, বছরে বিক্রি করে কোটির বেশি গাড়ি। অন্যদিকে টেসলা, উৎপাদন কম হলেও বাজারমূল্যে ছাড়িয়ে গেছে টয়োটাকে বহু গুণ। কিন্তু প্রশ্ন হলো ভবিষ্যতের গাড়ির বাজারে জিতবে কে?
সংখ্যার হিসাবে টয়োটা এখনো বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা, বছরে বিক্রি করে কোটির বেশি গাড়ি। বিপরীতে টেসলার বার্ষিক গাড়ি বিক্রির সংখ্যা তুলনামূলক অনেক কম। তবু বাজারমূল্যের হিসাবে টেসলা বহু বছর ধরেই টয়োটাকে ছাড়িয়ে আছে, বর্তমানে টেসলার মার্কেট ক্যাপ দেড় ট্রিলিয়ন ডলারের বেশি, যেখানে টয়োটার মূল্যায়ন চারশ বিলিয়ন ডলারের কাছাকাছি।
এই পার্থক্যের কারণ লুকিয়ে আছে ব্যবসায়িক মডেলে। টেসলা সরাসরি ক্রেতার কাছে গাড়ি বিক্রি করে, ডিলার নেটওয়ার্ক ছাড়াই, যা প্রতি গাড়িতে বাড়তি মুনাফা এনে দেয়। আর বিনিয়োগকারীরা টেসলাকে শুধু গাড়ি কোম্পানি হিসেবে না, বরং রোবোট্যাক্সি আর হিউম্যানয়েড রোবটের মতো ভবিষ্যৎ প্রযুক্তির কোম্পানি হিসেবে মূল্যায়ন করছেন।
অন্যদিকে টয়োটা বেছে নিয়েছে ভিন্ন কৌশল, পুরোপুরি ইলেকট্রিক গাড়িতে না ঝাঁপিয়ে তারা হাইব্রিড প্রযুক্তিতে বিনিয়োগ চালিয়ে গেছে, যা স্বল্পমেয়াদে ভালো ফল দিয়েছে। সাম্প্রতিক সময়ে হাইব্রিড গাড়ির বিক্রি বাড়ায় টয়োটার বাজারমূল্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এমনকি জাপানের প্রথম কোম্পানি হিসেবে ষাট ট্রিলিয়ন ইয়েনের মার্কেট ক্যাপ পার করেছে তারা।
তবে প্রতিযোগিতা এখন আরও জটিল হচ্ছে, কারণ চীনের বিওয়াইডির মতো কোম্পানি সস্তায় ইলেকট্রিক গাড়ি দিয়ে টেসলার বাজার দখল করছে ইউরোপ ও এশিয়ায়। তাই ভবিষ্যতের গাড়ির অর্থনীতি একচেটিয়া কারও দখলে যাবে না, বরং টেসলার প্রযুক্তিগত উদ্ভাবন, টয়োটার নির্ভরযোগ্যতা আর নতুন খেলোয়াড়দের কম দামের প্রতিযোগিতা, এই তিনের সমন্বয়েই ঠিক হবে আগামী দিনের গাড়ির বাজার।
গাড়ির বাজারের আসল লড়াই কোথায়?
একদিকে টয়োটা, বছরে বিক্রি করে কোটির বেশি গাড়ি। অন্যদিকে টেসলা, উৎপাদন কম হলেও বাজারমূল্যে ছাড়িয়ে গেছে টয়োটাকে বহু গুণ। কিন্তু ভবিষ্যতের গাড়ির বাজারে আসলে জিতবে কে?
সংখ্যায় টয়োটা এগিয়ে, বছরে বিক্রি করে কোটির বেশি গাড়ি। কিন্তু বাজারমূল্যে টেসলা এগিয়ে অনেক গুণ, মার্কেট ক্যাপ দেড় ট্রিলিয়ন ডলারের বেশি। কারণ বিনিয়োগকারীরা টেসলাকে দেখছেন রোবোট্যাক্সি আর রোবটের ভবিষ্যৎ কোম্পানি হিসেবে। টয়োটা আবার হাইব্রিড প্রযুক্তিতে বাজি ধরে সাম্প্রতিক সময়ে বড় প্রবৃদ্ধি পেয়েছে, জাপানের প্রথম কোম্পানি হিসেবে ষাট ট্রিলিয়ন ইয়েন মার্কেট ক্যাপ পার করেছে।
তবে চীনের বিওয়াইডির মতো কোম্পানি সস্তা ইলেকট্রিক গাড়ি দিয়ে দুজনকেই চ্যালেঞ্জ করছে। তাই ভবিষ্যতের গাড়ির বাজার একা কারও দখলে যাবে না, বরং টেসলার উদ্ভাবন, টয়োটার নির্ভরযোগ্যতা আর নতুনদের কম দামের লড়াই মিলিয়েই ঠিক হবে আসল বিজয়ী।
—জা. অর্থনীতি/এলএটি