নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বই বিতরণ

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া ও বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানের ছাত্রাবাস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা পরিবারের তিন সদস্য প্রধান অতিথি আবুল হোসেন তালুকদার, বাদল তালুকদার ও ওবায়েদুল হক তালুকদার বিদ্যালয়ের ছাত্রাবাস উদ্বোধন করেন। পরে প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।

কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হুমায়ূন কবির তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান, সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম, উপদেষ্টা ওবায়েদুল হক তালুকদার এবং এডহক কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম ও আশরাফ উদ্দিন মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাইমারি কমিটির সভাপতি বায়েজিত শিকদার কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম তালুকদার, প্রফেসর জহুরুল হক, নজরুল ইসলাম হাওলাদার, ফরিদ শিকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সেরাদের সেরা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জা.অর্থনীতি/এসআই