রিটায়ারমেন্টের আগে বাড়ি কেনা কি বড় আর্থিক ভুল?
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: অবসরের পর নিজের ছাদ না কি ব্যাঙ্কে মোটা অঙ্কের ব্যালেন্স? কোনটা আপনাকে আসল শান্তি দেবে? একটা ভুল সিদ্ধান্ত কিন্তু বৃদ্ধ বয়সে আপনার সব সঞ্চয় শেষ করে দিতে পারে!"

জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটানোর জন্য একটি মাথার ওপর নিজস্ব ছাদ দরকার, নাকি পকেটে পর্যাপ্ত নগদ টাকা থাকা বেশি জরুরি? কর্মজীবনের শেষ প্রান্তে এসে এই দ্বিধায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। একদিকে ইটের তৈরি নিজের বাড়ি আপনাকে সামাজিক নিরাপত্তাও মানসিক শান্তি দেয়, অন্যদিকে জমানো টাকা আপনাকে দেয় চিকিৎসা ও দৈনন্দিন খরচের নিশ্চয়তা। কিন্তু অবসর জীবনের আসল হিসাবটা ঠিক কেমন হওয়া উচিত?

প্রথমে আসা যাক অবসরের আগে বাড়ি কেনার পক্ষে। নিজস্ব বাড়ি থাকলে অবসরের পর মাসিক ভাড়ার চিন্তা থাকে না। এটি একটি স্থায়ী সম্পত্তি, যা আপনার পরবর্তী প্রজন্মকে নিরাপত্তা দেয়। কিন্তু মুদ্রার অপর পিঠটাও দেখতে হবে। অবসরের ঠিক আগে যদি বড় অঙ্কের টাকা দিয়ে বাড়ি কেনেন বা ইএমআই-এর জালে জড়িয়ে পড়েন, তবে আপনার সঞ্চয়ের এক বিশাল অংশ সেখানে লক হয়ে যাবে। ফলে হাতের নগদ অর্থ বা লিকুইড ক্যাশ এক ধাক্কায় কমে যাবে।

এবার দেখা যাক টাকা জমানোর দিকটা। অবসরের পর সবচেয়ে বড় বাস্তবতা হলো ইনফ্লেশন বা মূল্যস্ফীতি এবং শারীরিক অসুস্থতা। বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার খরচ আশঙ্কাজনকভাবে বাড়ে। সেই সময়ে যদি আপনার সম্পদ ইটের দেয়ালে আটকে থাকে এবং হাতে নগদ টাকা না থাকে, তবে চরম বিপদে পড়বে। কিন্তু সেই টাকা যদি সঠিক জায়গায় বিনিয়োগ করে বা ফিক্সড ডিপোজিট ও মিউচুয়াল ফান্ডে রেখে নিয়মিত পেনশনের ব্যবস্থা করেন, তবে ভাড়ার বাসায় থাকলেও আপনি স্বাধীনভাবে জীবন কাটাতে পারবেন।

তাহলে সমাধান কী? বিশেষজ্ঞদের মতে, আপনার যদি আগে থেকেই একটি থাকার মতো মাথা গোঁজার ঠাঁই থাকে, তবে অবসরের ঠিক মুখেই কেবল দেখানোর জন্য বা স্ট্যাটাস ধরে রাখতে নতুন করে বড় বাড়ি কেনা একেবারেই অনুচিত। কিন্তু যদি একেবারেই কোনো বাড়ি না থাকে, তবে এমন এক বাজেটের মধ্যে ছোট বা রেডি প্রপার্টি বেছে নেওয়া উচিত যা আপনার মোট রিটার্নমেন্ট ফান্ডের ৩০ থেকে ৪০ শতাংশের বেশি খরচ করায় না। বাকি ৬০-৭০ শতাংশ টাকা অবশ্যই ক্যাশ ফ্লো বা নিয়মিত আয়ের উৎস হিসেবে জমা রাখতে হবে।

মনে রাখবেন, ইট-পাথরের দেওয়াল আপনাকে রাতে ঘুমানোর জায়গা দেবে ঠিকই, কিন্তু প্রেসারের ওষুধ কেনা কিংবা জরুরি হাসপাতালে ভর্তির বিল মেটাতে নগদ টাকারই প্রয়োজন হবে। তাই অবসরের পর শুধু নিজের বাড়ির মোহ না পড়ে, নিজের চিকিৎসা ও জীবনযাত্রার মান ধরে রাখার মতো পর্যাপ্ত ফান্ড নিশ্চিত করা হবে সবচেয়ে বুদ্ধিমমানের কাজ।

রিটায়ারমেন্টের আগে বাড়ি কেনা কি বড় আর্থিক ভুল?

"অবসরের আগে সব টাকা দিয়ে বাড়ি কি নাকি আসলেই বুদ্ধিমানের কাজ?"

"১. লিকুইডিটি শূন্য-সব সঞ্চয় বাড়িতে ঢাললে জরুরি চিকিৎসা বা খরচের জন্য হাতে কোনো ক্যাশ টাকা থাকবে না।"

"২. মূল্যস্ফীতি ও মেডিকেল খরচ-বয়স বাড়লেই ইটের দেওয়াল নয়, নিয়মিত পেনশনের টাকাই আপনাকে বাঁচিয়ে রাখবে।"

"৩. সঠিক ব্যালেন্স-রিটায়ারমেন্ট ফান্ডের ৩০-৪০%-এর বেশি বাড়িতে খরচ করবেন না, বাকি টাকা ক্যাশ ফ্লো-এর জন্য জমিয়ে রাখুন!"

 

—জা. অর্থনীতি/এলএটি