অনলাইন ডেস্ক: ইরানকে সহায়তা না দিতে চীনকে কি সরাসরি সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প? ওয়াশিংটন বলছে, বেইজিংয়ের কাছ থেকে এ বিষয়ে প্রতিশ্রুতিও পেয়েছে তারা। তবে, একই সময়ে ইরানি এক কর্মকর্তা দাবি করেছেন, চীন তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক সম্পর্ক সীমিত করবে না। দুই পক্ষের এই ভিন্ন বক্তব্যে নতুন করে সামনে এসেছে চীন-ইরান সম্পর্কের প্রশ্ন!
চলতি সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে সহায়তা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! চীন এমনটি করবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছে বলে দাবি করেছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ!
সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পারডিউ বলেন, ট্রাম্প শি জিনপিংকে জানিয়েছেন, ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা করা যুক্তরাষ্ট্রের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফক্স নিউজকেও পারডিউ বলেন, সম্প্রতি বেইজিংয়ের কাছ থেকে ওয়াশিংটন এ বিষয়ে আশ্বাস পেয়েছে! তার দাবি, চীন জানিয়েছে তারা এমন কিছু করছে না এবং এতে ইতোমধ্যে অগ্রগতি দেখা যাচ্ছে। তবে, এর মধ্যেই চীন ইরানকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, এমন খবর সামনে এসেছে। কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চীনা পণ্য কেনার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
গত জুলাইয়ের প্রতিবেদনে রয়টার্স জানায়, চীন নির্মিত কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারের ৪০০টির প্রথম চালান ইরান কয়েক সপ্তাহের মধ্যে পেতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
অন্যদিকে, রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, ট্রাম্প-শি বৈঠকের পরও চীন তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক সম্পর্ক সীমিত করবে না বলে ইরানি কর্মকর্তাদের আশ্বস্ত করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন শি। তবে, ইরানকে চীনের সহায়তার বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি তিনি।
এদিকে, চীনা সংস্থার স্যাটেলাইট ছবি ব্যবহারের মাধ্যমে ইরান জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলায় সহায়তা পেয়েছিল, এমন প্রতিবেদনও ট্রাম্প উড়িয়ে দিয়েছেন।
ইরানকে সহায়তা না দিতে চীনকে কি সরাসরি সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প? ওয়াশিংটন বলছে, বেইজিংয়ের কাছ থেকে এ বিষয়ে প্রতিশ্রুতিও পেয়েছে তারা। তবে, একই সময়ে ইরানি এক কর্মকর্তা দাবি করেছেন, চীন তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক সম্পর্ক সীমিত করবে না। দুই পক্ষের এই ভিন্ন বক্তব্যে নতুন করে সামনে এসেছে চীন-ইরান সম্পর্কের প্রশ্ন!
ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা না দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প-এমন দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ! তার দাবি, বেইজিং ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে তারা এমন কিছু করছে না। তবে, এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, চীন তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক সম্পর্ক সীমিত করবে না। এর মধ্যেই ইরানকে চীনা সামরিক সরঞ্জাম ও অর্থনৈতিক সহায়তার খবর নিয়ে চলছে আলোচনা।
—জা. অর্থনীতি/এলএটি