অনলাইন ডেস্ক: প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীদের ভূমিকা অপরিসীম। প্রাণীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণের বার্তা নিয়ে প্রতিবছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। আজ রবিবার বিশ্ব প্রাণী দিবস।
প্রাণীদের প্রতি মানুষের দায়িত্ব ও সহমর্মিতা বাড়ানো এবং তাদের অধিকার রক্ষার বিষয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য। বন্য প্রাণীর পাশাপাশি পোষা প্রাণী ও মানুষের বিভিন্নভাবে উপকারে আসে এমন প্রাণীর প্রতিও সদয় হওয়ার বার্তা দেওয়া হয় এ দিনে।
বিশ্ব প্রাণী দিবসের ইতিহাস বেশ পুরোনো। জার্মান লেখক হেনরিক জিম্মারমেন ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথম বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সাল থেকে ৪ অক্টোবর দিনটি পালনের প্রচলন শুরু হয়।
এরপর ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই বছর ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনেও দিনটিকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
প্রতিবছর বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। যুক্তরাজ্যভিত্তিক নেচার ওয়াচ ফাউন্ডেশনও দিবসটি পালন করে। পাশাপাশি প্রাণী কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থা এ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রাণীদের গুরুত্ব তুলে ধরা এবং তাদের অধিকার ও কল্যাণের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জা.অর্থনীতি/এসআই