জিসাসের তাড়াইল শাখার সভাপতি রুবেল, সম্পাদক নুরুল হুদা
ছবি: সংগৃহীত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার ৩১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মাকদুম সাত্তার রুবেলকে সভাপতি এবং এটিএম নুরুল হুদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) জিসাস কিশোরগঞ্জ জেলা শাখার মোহাম্মদ জাকারিয়া আলম বাপ্পী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাতেন স্বাক্ষরিত তাড়াইল উপজেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। 

চাঁদাবাজি ও অপহরণ মামলায় এনসিপির ৫ নেতার জামিন নামঞ্জুর

সভাপতি মাকদুম সাত্তার রুবেল বলেন, জাতীয়তাবাদী আদর্শ ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাড়াইল উপজেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রতিভাবান শিল্পীদের বিকাশ এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার জন্যই এই কমিটির আর্বিভাব হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে