টেকনাফে ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে উজানের মেঘালয়, আসাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারের টেকনাফে। ফেনীর ছাগলনাইয়ায় ১২৯ এবং কক্সবাজারে ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া বসুরহাটে ৯৫, নোয়াখালীতে ৯২, লামায় ৮১, পটুয়াখালীতে ৬৩, ছাতকে ৫৯ এবং নাকুয়াগাঁও ও শেরপুরে ৫১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।

উজানে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১১০ মিলিমিটার, দার্জিলিংয়ে ৫৯ এবং ত্রিপুরার বিলোনিয়া ও আসামের গোয়ালপাড়ায় ৫৫ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ