সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের সুলতানপুরের বাড়ি থেকে পুলিশ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনকে গ্রেপ্তার করে।

একই সময়ে পুলিশ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এছাড়া পুলিশ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে সুলতানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতা মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

—জা.অর্থনীতি/জেআরটি