শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি বাড়ি থেকে রিভলবার, তিনটি কার্তুজ, দুইটি দেশীয় অস্ত্র, কিছু বিদেশি (ইরাকি) মুদ্রা, পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। শরীয়তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বাহার মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
রোববার (২ আগস্ট) ভোর রাতে নড়িয়া থানা পুলিশের একটি দল উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামের সেলিম বেপারির বসতঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধারের পাশাপাশি তাকে আটক করে। আটককৃত ব্যাক্তির নাম সেলিম বেপারী ওরফে এসএম সেলিম(৪৬)।
মিরসরাইয়ে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় ঘরের ভেতরে বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিভিন্ন মানের ১০৯টি ইরাকি মুদ্রার নোট, একটি পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনের দু'টি পৃথক মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পিস্তল হাতে। পরে তথ্য নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার শত্রুদের ভয় দেখাতে এই ছবি পোস্ট করেছেন। তবে, পিস্তল দিতে অস্বীকৃতি জানালে আমরা তল্লাশি চালিয়ে এসব উদ্ধারের পাশাপাশি তাকে আটক করি।
—জা. অর্থনীতি/এলএটি
