মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার অন্তর্গত শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামে এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং তার দুই ননদ রিংকি ও লিমা।
পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে। পরে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তও চলমান রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি