গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার।
রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন ও জীবনযাত্রার মান সে দেশের জনসংখ্যার ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশে বাল্যবিয়ে, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা— এই তিনটি বিষয় জনসংখ্যা নিয়ন্ত্রণে এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। সভা শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি