বরিশাল প্রতিনিধি: আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর সফরসূচি, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমান, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফর সফল ও সুশৃঙ্খল করতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে বুধবার সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর মহড়ায় উপস্থিত হবেন। এছাড়া বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন ও সাংগঠনিক মতবিনিময় সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। সফর সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন।
—জা. অর্থনীতি/এলএটি