গোপালগঞ্জ প্রতিনিধি: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ -- সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা"য় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান এবং গোপালগঞ্জ বিআরডিবি'র উপ-পরিচালক সুজিত কুমার বিশ্বাস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সদর উপজেলা বিআরডিবি অফিসার জ্যোতি প্রকাশ মল্লিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি