খেলাপি ঋণ নিষ্পত্তিতে আসছে প্রি-স্যুট মধ্যস্থতা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: খেলাপি ঋণ নিষ্পত্তিতে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগের ঘোষণা থাকতে পারে বাজেটে। এ লক্ষ্যে মামলা-পূর্ব মধ্যস্থতা বা প্রি-স্যুট মেডিয়েশন ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, খেলাপি ঋণ সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের বাইরে সমঝোতাভিত্তিক সমাধান ব্যবস্থাকে উৎসাহ দেওয়া হবে। এর ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়িয়ে দ্রুত ঋণ পুনরুদ্ধার এবং আর্থিক খাতে চাপ কমানোর সুযোগ তৈরি হতে পারে।

—জা. অর্থনীতি/এএইচএ