ছবি: জাতীয় অর্থনীতি
লালমনিরহাট প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে লালমনিরহাটের হাতীবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে শহরের মেডিকেল মোড় থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
র্যালিতে অংশ নেওয়া সমর্থকেরা প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এতে বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি বিশেষ করে তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালির আয়োজকেরা জানান, এই কর্মসূচিতে প্রায় ১ হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
—জা. অর্থনীতি/এলএটি