কবিতা: ধুরন্ধর

ছিলে আকাশে লুকিয়ে।

সুতীব্র কুশলী বাণে নেমে এলে রক্ত-বৃষ্টি-ধারা হয়ে

‘তোমাদের ইতিহাস’ নির্মাণের কালে।

 

রাষ্ট্র সুমিষ্ট কেক।

নিজেদের মতো করে ভাগ করে নাও।

খাও যত পার।

 

অংশী কিন্তু জনগণও, বড়ো।

 

ওদের নামেই যত ভিক্ষা হয়। ওদের কথাও তাই মনে রেখ।

তোমাদের সকল কৃতিত্ব আজ রামের সহায়।