ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচে আজ যে দল জিতবে, সেই দলের হাতেই উঠবে ট্রফি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লের ১০ ওভার শেষ হতে না হতেই সাজঘরের পথ ধরলেন তিন ব্যাটার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। এখন ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। 

চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। 

এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। যদিও আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিয়ান তিনি। 

৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য। 

—জা. অর্থনীতি/এনএ