শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ❙ ১ কার্তিক ১৪৩৩

গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক

গাজীপুর শিল্পাঞ্চলজুড়ে তীব্র গ্যাসসংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে কারখানাগুলো ব্যয়বহুল ডিজেলচালিত জেনারেটর চালাচ্ছে, গ্যাসনির্ভর ইউনিট বন্ধ রাখছে এবং সাধারণত মেশিনে করার কাজ হাতে করছে।