অনলাইন ডেস্ক: গাজীপুর শিল্পাঞ্চলজুড়ে তীব্র গ্যাসসংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে কারখানাগুলো ব্যয়বহুল ডিজেলচালিত জেনারেটর চালাচ্ছে, গ্যাসনির্ভর ইউনিট বন্ধ রাখছে এবং সাধারণত মেশিনে করার কাজ হাতে করছে।
সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রপ্তানিকারকেরা মূল্যছাড়, আর্থিক ক্ষতি এবং ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিতে পড়ছেন।
স্প্যারো অ্যাপারেলস লিমিটেডে গ্যাসের চাপ কম থাকায় মেশিন অচল হয়ে পড়েছে। ফলে ডেনিম প্রেসিংয়ের কাজ হাতে করা হচ্ছে।
স্প্যারো অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক শাওন ইসলাম বলেন, গ্যাসের চাপ স্বাভাবিক থাকলে আমরা প্রেসিং মেশিনে সহজেই ডেনিম ও ফিনিশিংয়ের কাজ করতে পারতাম। এখন আমাদের ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, ফলে উৎপাদনের গতি কমে যাচ্ছে।
—জা.অর্থনীতি/জেআরটি