মালয়েশিয়ায় আন্তর্জাতিক মার্শাল আর্ট টুর্নামেন্টে বাংলাদেশের শারমিনা
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মার্শাল আর্ট টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মেয়ে শারমিনা বেগম। ৩৪টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র নারী খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন তিনি।
