বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ❙ ২০ কার্তিক ১৪৩৩

ইসলামপুরে ভারী বৃষ্টিতে ভেঙে গেছে গ্রামীণ পাকা সড়ক

জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। এতে উত্তর সিরাজাবাদ থেকে ইসলামপুর সদর এবং প্রতিবেশী দেওয়ানগঞ্জ উপজেলার সাথে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।