ঢামেকে দ্বিতীয় দিনের অ্যাম্বুলেন্স ধর্মঘট, দুর্ভোগে হাজারো রোগী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের দ্বিতীয় দিনে হাজার হাজার রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পার্কিং সুবিধার দাবিকে কেন্দ্র করে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি এই ধর্মঘট ডেকেছে।
