সিলেটে শীতের পোশাকের দোকানে ক্রেতার অপেক্ষা, বাড়ছে লোকসানের শঙ্কা
প্রতি বছর কার্তিক মাস থেকেই সিলেটে শীতের পোশাকের বাজার জমতে শুরু করে। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার,হাসান মার্কেট, আম্বরখানা, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও বিপণিবিতানে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
