সুইডিশ অভিনেতা স্কার্সগার্ডের কস্টিউম ও নগ্ন দৃশ্য নিয়ে শোরগোল


জাতীয় অর্থনীতি বিনোদন: নতুন রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা ‘উইকার-এ সুইডিশ অভিনেতা আলেকজান্ডার স্কার্সগার্ডের বিশেষ উইকার কস্টিউম ও নগ্ন দৃশ্য নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা।

উর্সুলা উইলসের ছোটগল্প ‘দ্য উইকার হাসব্যান্ড’ অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ইন্টারনেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে। গল্পে এক জেলে নারী (অলিম্পিয়া বিজয়ী অলিভিয়া কোলম্যান) স্থানীয় ঝুড়ি নির্মাতাকে (পিটার ডিংকলেজ) দিয়ে উইকার বা বেতের তৈরি এক স্বামী (স্কার্সগার্ড) বানিয়ে নেন। আর এই নিয়েই গ্রামে তুলকালাম ঘটে।

পোশাক ডিজাইনার তোথ অ্যান্ড্রাস দানিয়েল ও আতিলা গোদেনা-জুহাস জানান, চিত্রগ্রহণের মাত্র এক সপ্তাহ আগে পরিচালকদ্বয় এলেনর উইলসন ও অ্যালেক্স হিউস্টন ফিশার স্কার্সগার্ডকে কস্টিউমে নগ্নভাবে উপস্থাপনের সিদ্ধান্ত নেন। সময়স্বল্পতার কারণে তাদের চার সদস্যের দল বিশেষ থ্রিডি প্রিন্ট ও রাবারজাতীয় প্রযুক্তি ব্যবহার করে স্কার্সগার্ডের নিম্নাংশের বেতের স্যুটটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন।

image

এলিজাবেথ ডেবিকে ও রিচার্ড ই গ্রান্ট অভিনীত সিনেমাটিতে স্কার্সগার্ডের বিশাল দৈহিক গড়ন ও অভিনব উইকার লুক ইতিমধ্যেই দর্শক ও ফ্যাশন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

জা. অর্থনীতি/এআর