দশমীর শুভলগ্নে ‘দেবী’কে সামনে আনলেন দীপিকা-রণবীর

জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। বিজয়া দশমীর শুভলগ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো পরিবারের একটি মিষ্টি ছবি শেয়ার করে ক্ষুদে সদস্যের নাম ভক্তদের সামনে আনেন তারা।

দীপিকা-রণবীর তাদের নতুন অতিথির নাম রেখেছেন ‘দেবী পাড়ুকোন সিং’। গত ১৯ সেপ্টেম্বর রাধাঅষ্টমীর শুভ তিথিতে তাদের কোলজুড়ে আসে এই দ্বিতীয় রাজকন্যা। এরপর এক মাস পেরিয়ে শুভ দশমীতে পরিবারের বড় মেয়ে দুআ পাড়ুকোন সিংকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে রাজকন্যার নাম আনুষ্ঠানিকভাবে জানান এই তারকা দম্পতি। 

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই পারিবারিক ছবিতে দেখা যায়, বোন দুআ পরম আদরে বোন দেবীকে জড়িয়ে ধরে আছে। ছবির ক্যাপশনে দেবী আগমনের আনন্দ প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভরিয়ে দেন রণবীর ও দীপিকা। 

তাদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই বিনোদন জগতের তারকা থেকে শুরু করে ভক্তরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ‘দেবী’কে। 

জা. অর্থনীতি/এআর