শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) নিয়ন্ত্রণাধীন উত্তর ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন হারিয়াকোনা এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সুবেদার মোহাম্মদ ফুল মিয়া ও নায়েক আবদুর রহিমের নেতৃত্বে ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
—জা. অর্থনীতি/এলএটি