সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
এতে বক্তব্য দেন- প্রেসক্লাবের সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা ও ফজলে রাব্বি সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, মাহবুব রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন ও জ্যেষ্ঠ সদস্য মাসুদ শায়ান। এছাড়া মাহবুবুর রহমান সুমন, আনিসুর রহমান, নাসিরউদ্দিন ও কবির হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক আনিছুর রহমান, মাহাবুব রহমান, হুমায়ুন কবির, সেলিম রেজা, গিয়াম কামাল, মো. সালাহউদ্দিন, আনিছুর রহমান সজিব, নজরুল ইসলাম সবুজ, কামরুল ইসলাম পাপ্পু, সুমন মিয়াসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
—জা.অর্থনীতি/এনজে