আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, আগামী ১০ বছর পর টাকা-পয়সার (মানি) কোনো দাম থাকবে। ২০৩৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটরা মানুষের তুলনায় বেশি সেবা ও পণ্য সরবরাহ করবে বলে বিশ্বাস করেন তিনি।
দ্য ইকোনমিস্টের পডকাস্টে অংশ নিয়ে গণমাধ্যমটির প্রধান সম্পাদক জেনি মিন্টন বেডোসকে ইলন মাস্ক জিজ্ঞেস করেন, ‘টাকা দিয়ে আপনি কী করতে চান? পণ্য বা সেবা কিনতেই তো টাকার দরকার হয়, তাই না?’
১০ বছর পর টাকা-পয়সার কোনো মূল্য থাকবে না: ইলন মাস্ক
মাস্ক বলেন, খাবার, বাসস্থান, যাতায়াত কিংবা বিনোদনের জন্য টাকা লাগে। কিন্তু রোবট বা এআই যদি মানুষের তুলনায় বেশি সেবা দিতে পারে তাহলে সেক্ষেত্রে টাকার দরকার কী? মাস্ক মনে করেন, আগামী ১০ বছরের মধ্যে এআইয়ের কাছে মানুষ নিয়ন্ত্রণ হারাবে। কারণ, এআই ততদিনে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমত্তার অধিকারী হবে।
স্পেসএক্সের ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার কিনলেন মাস্ক
দুটি তুলনাকে এখানে বিবেচনায় ধরা যেতে পারে। একদিকে মানুষ বনাম এআই, অন্যদিকে এআই বনাম শিম্পাঞ্জি। মানুষ এআইয়ের ওপর নির্ভরশীল হবে, অন্যদিকে শিম্পাঞ্জি নিজের বুদ্ধি খাটাবে- সেক্ষেত্রে তো শিম্পাঞ্জিরাই সবকিছুর নেতৃত্বে থাকবে এমন কথা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক
মাস্কের মতে, আগামী ৫ বছরের মধ্যে এআই সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। রক্ত-মাংসের ব্যক্তি হওয়া ছাড়া, এআই মানুষের সব কাজই করতে পারবে।
ইকোনমিস্টের পডকাস্টে তিনি বলেন, ‘আমাদের উচিত সবচেয়ে উজ্জ্বল দিকটা দেখা। আমি এআই ও রোবটের অবিশ্বাস্য গতিকে থামানোর কোনো উপায় দেখি না। মাঝে মধ্যে মনে হয়, স্টপ বাটন থাকলেও আমরা সম্ভবত সেটিতে চাপ দিতাম না।’
—জা.অর্থনীতি/আরএস