আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে এক মাসে ১০৭ জনের প্রাণহানি হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় ৫৫ জন। তার পরেই আছে পাঞ্জাব ৩৬ জন। এছাড়া আজাদ কাশ্মিরে ৭ জন, বেলুচিস্তানে ৬ জন, সিন্ধে ২ জন ও গিলগিট-বাল্টিস্তানে একজনের প্রাণহানি ঘটেছে।
এনডিএমের বিবৃতির তথ্য অনুযায়ী, মৃতদের অর্ধেকেরও বেশির মৃত্যুর কারণ অতিবর্ষণের কারণে বাড়ির ছাদ বা দেওয়াল ধস।
এদিকে বর্ষাকালে দুর্যোগকবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করতে জুলাই মাসের ইমার্জেন্সি রেসপন্স কমিটি (ইআরসি) গঠন করেছে এনডিএ।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার দেশগুলোর মধ্যে প্রথম সারিতে আছে পাকিস্তান। প্রতি বছর বর্ষাকালে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
—জা. অর্থনীতি/এনজে
