পাকিস্তানকে হারাল ভারত, জয়ের নেপথ্যে সুহাইল ভাট

জাতীয় অর্থনীতি স্পোর্টস: একসময়ে মাঠের পাশে দাঁড়িয়ে বল কুড়িয়ে দেওয়া সেই কিশোর সুহাইল আহমদ ভাট আজ ভারতের জয়ের মহানায়ক। সাফ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়।

ঢাকায় অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা সুহাইল জোড়া গোল করে সব আলো নিজের করে নেন। ভারতের হয়ে অন্য গোলটি করেন ম্যাংলেনথাং কিপগেন। ম্যাচের শেষ মুহূর্তে পাকিস্তান দুই গোল শোধ করে খেলায় ফেরার তীব্র চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি।

পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা বাবাকে অনুপ্রেরণা মেনে মাঠের বলবয় থেকে আজকের জাতীয় দলের গোলমেশিন হয়ে ওঠা সুহাইলের এই রূপকথা রূপ নিয়েছে বাস্তবতায়। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তার এই ঝলমলে পারফরম্যান্স ভারতীয় ফুটবলে নতুন এক আশার আলো জ্বেলেছে।

জা. অর্থনীতি/এআর