বাল্যবিবাহের আয়োজন করায় জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় বাল্যবিবাহের আয়োজন করায় নাবালিকা কন্যার মাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেল চারটায় এই ঘটনা ঘটে। পরে নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে জরিমানা এবং বাল্যবিবাহ বন্ধ করা হয়। 

নির্বাহী কর্মকর্তা জানান, চুয়াডাঙ্গা পৌরসভার গুলশান পাড়া বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মেয়ের বাল্যবিবাহের আয়োজনের জন্য কন্যার  মাকে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০/-(দুই হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হলে বিয়ের আয়োজন করবেন না মর্মে  মেয়ে মায়ের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি