সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। 

বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. মাসুদ
পারভেজ রাসেল।

বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার ৪৫ সার ডিলার নিয়োগ চুড়ান্ত করা হয়েছে। যার মধ্যে ৪৩টিই বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বা আত্মীয়-স্বজনের নাম এসেছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংঠনের অন্তত একজন নেতার নামও চুড়ান্ত করা হয়েছে।

বক্তারা জেলাজুড়ে সার ডিলার নিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কঠোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। 

তারা বলেন, নিয়োগ বাতিল করে নতুনভাবে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল বক্তব্য দেন।

—জা.অর্থনীতি/এনজে