পাবনা প্রতিনিধি: পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে রেলওয়ে পুলিশ জানায়।
ওসি জানান, ঢালারচর থেকে – মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলা সদরের সিঙ্গা বাজার এলাকায় পৌছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহতের পরিচয় সনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেয়া হয়েছিল। তারা ঘটনা স্থলে গিয়ে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্ঠা করেছে। তবে এখন পর্যন্ত (বেলা পৌনে চারটা পর্যন্ত) নিহতের পরিচয় পাওয়া যায়নি।
—জা. অর্থনীতি/এলএটি