১৫% ভ্যাটহার, তবু রাজস্ব আদায়ে পিছিয়ে বাংলাদেশ
বাংলাদেশে মূল্য সংযোজন করের (ভ্যাট) সাধারণ হার ১৫ শতাংশ। কিন্তু করের এই হার থাকা সত্ত্বেও অর্থনীতির আকারের তুলনায় সরকারের রাজস্ব সংগ্রহ অত্যন্ত কম। ২০২৪-২৫ অর্থবছর বাংলাদেশের কর-জিডিপি অনুপাত নেমে আসে ৬ দশমিক ৭ শতাংশে। ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাবেও তা দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে এ হার সর্বনিম্ন। অর্থাৎ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বিপরীতে সরকার কর হিসেবে যা আদায় করছে তা তুলনামূলকভাবে খুবই সামান্য।
ফিটনেস নেই ৬ লাখের বেশি যানবাহনের
বিআরটিএর তথ্যমতে, সারা দেশের নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৪ লাখ। এর মধ্যে ঢাকা মহানগরীতে নিবন্ধিত প্রায় ২৪ লাখ। আর ঢাকার বাইরে আছে ৪০ লাখের মতো। নিবন্ধিত মোটরযানের মধ্যে সংখ্যায় বেশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। দেশে নিবন্ধিত মোটরসাইকেল আছে প্রায় ৫১ লাখ। এছাড়া নিবন্ধিত ব্যক্তিগত গাড়ি রয়েছে ৬ লাখের মতো। এসব মোটরযানের প্রায় সাড়ে ৬ লাখের ফিটনেস ইকনোমিক লাইফ শেষ হয়ে গেছে। আর প্রায় ৩০ হাজার বাস-মিনিবাস মেয়াদোত্তীর্ণ। মেয়াদ ফুরিয়েছে প্রায় ৪৭ হাজার পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির। সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।