জাতীয় অর্থনীতি বিনোদন: বহু প্রতীক্ষিত মেগা বাজেটের সিনেমা ‘রামায়ণ’ ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মহাকাব্যিক এই চলচ্চিত্রে প্রভু রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। মুক্তির পরই সিনেমাটির প্রশংসায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রণবীরের স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাটের আবেগঘন প্রতিক্রিয়া।
মেয়ে রাহার ৪ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে শুটিং সেটের কিছু নজরকাড়া বিটিএস (পর্দার পেছনের) ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া। ছবিতে শুটিংয়ের ফাঁকে মেয়ে রাহাকে পরম আদরে আগলে রাখতে দেখা গেছে রণবীরকে। ক্যাপশনে আলিয়া লেখেন, ‘তুমি এই সিনেমাটিতে তোমার সবটুকু উজাড় করে দিয়েছ, তবুও মেয়ের জন্য ভালোবাসার এতটুকু কমতি ছিল না। তোমাকে নিয়ে এবং এই অসাধারণ অভিজ্ঞতার পেছনে কাজ করা প্রতিটি মানুষের জন্য আমি গর্বিত।’
এদিকে মুম্বাইয়ের প্রিমিয়ারে থ্রিডি গ্লাসে সিনেমাটি দেখার সময় আলিয়ার অবাক ও মুগ্ধ হয়ে থাকা দৃশ্যও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নীতিশ তিওয়ারি পরিচালনায় সানি দেওল, যশ, রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত দুই পর্বের এই সিনেমার প্রথম পর্বটি দিয়েই চলতি বছরের দিওয়ালি উদযাপনে মাতল হিন্দি সিনেমা বিশ্ব।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্বব্যাপি ৭০ হাজার পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত ও আকাঙ্খিত এই সিনেমা।
জা. অর্থনীতি/এআর
