ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি: ৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়িছে সাড়ে ১৩ মিটার গভীরতার 'এমভি এমবিএস তাইসি' নামের একটি মাদার ভ্যাসেল।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি বন্দরের বর্হিনোঙ্গরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌঁছায়।
এর আগে গত ২৪ অক্টোবর ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান বলেন, গতকাল রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙ্গর করে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং বন্দর দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।
—জা. অর্থনীতি/এনজে
