এইচএসসির পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি : শিক্ষামন্ত্রী

জাতীয় অর্থনীতি অনলাইন: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ‘সন্তোষজনক হয়নি’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে সমস্যা কাটিয়ে ভবিষ্যতে যাতে ফল ভালো হয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসির ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। পরে এ বিষয়ে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ফল আমাদের সন্তোষজনক হয়নি।

তিনি বলেন, এ সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব– আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।

উত্তরপত্র পুনর্মূল্যায়নে ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও এ সময় জানান মন্ত্রী।

চলতি বছর এ পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফেল করেছেন মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী।

—জা.অর্থনীতি/জেআরটি