নাটোরে নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

এ ঘটনায় নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- ট্রাকচালক ঝিনাইদহ জেলার সদর উপজেলার বরাতলা গ্রামের জাকির হোসেনের ছেলে কামাল হোসেন (৫০), বাসচালক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আব্দুল হাকিম ছেলে সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার চায়নাপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া খাতুন (৮), তাসফিয়া খাতুন বাবা ও আজাহার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল হোসেন (৪০), ডুবি সাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার সালাল মোল্লা (৪৫), আরব আলী ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৭০), কাজিরহাট গ্রামের রাজ্জাক আলীর ছেলে শাহিন হোসেন (৩৫), ইউনুস আলীর ছেলে সোহাগ আলী (৩০), ফরিদপুর জেলার সদর উপজেলার বাকুমদিয়া গ্রামের শ্রী দ্বারা পরিজনের ছেলে হিমেল পরিজন (৩০) ও নওগা জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল (৩৫)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে