জাতীয় অর্থনীতি স্পোর্টস: দীর্ঘ ৭ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাফল্যের চূড়ায় স্প্যানিশ টেনিস তারকা আলেহান্দ্রো ডেভিডোভিচ ফোকিনা। ক্যারিয়ারের প্রথম এটিপি শিরোপার জন্য একের পর এক বাধা পেরোনো এই ২৭ বছর বয়সি তারকা চলতি মৌসুমেই উপহার দিলেন অনন্য এক ‘হ্যাট্রিক’।
রবিবার (১৮ অক্টোবর) সাংহাই মাস্টার্সের রোমাঞ্চকর ফাইনালে স্বদেশি রাফায়েল জোদারকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ফোকিনা। ম্যাচের শুরুতে ১-৬ গেমে পিছিয়ে পড়েও দমে যাননি তিনি। এরপর অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা দেখিয়ে ৭-৬ এবং ৬-৪ গেমে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন।
চলতি জুনে মায়োর্কা ও সম্প্রতি চেংদুতে ট্রফি জেতার পর এটি ছিল এই মৌসুমে তার তৃতীয় এটিপি শিরোপা। অথচ ক্যারিয়ারের প্রথম ৫টি ফাইনালেই হারের তিতকুটে স্বাদ পেতে হয়েছিল তাকে। চোট কাটিয়ে দুই মাস পর কোর্টে ফিরেই এমন রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে ফোকিনা জানান, এই অর্জন ভাষায় প্রকাশের মতো নয় এবং এর পেছনে তার কোচিং স্টাফদের অসামান্য অবদান রয়েছে।
এই স্মরণীয় জয়ের পর এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়েও বিশাল লাফ দিয়েছেন তিনি। ২৬ নম্বর অবস্থান থেকে এক লাফে উঠে এসেছেন নিজের ক্যারিয়ারসেরা ১৩তম স্থানে।
জা. অর্থনীতি/এআর
