শেষ পর্যন্ত জয় কার, মানুষ নাকি রোবটের? (ভিডিও)
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোর একটি ফাইটিং রিংয়ে মুখোমুখি হন মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রোবট। ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক একটি কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে এই ম্যাচের আয়োজন করা হয়। আয়োজক ছিল, যুক্তরাষ্ট্রের রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফাইটিং কেজের ভেতর দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচ শুরুর আগে রোবটটি পেশাদার খেলোয়াড়দের মতো প্রদক্ষিণ করে রিংয়ের চারপাশ। লড়াই শুরু হলে রোবটটিকে কয়েকটি ঘুষি মারেন লাপেনা। জবাবে পাল্টা ঘুষি দেয় রোবটটিও।

একপর্যায়ে রোবটের ধাক্কায় খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন লাপেনা। এতে সামনে আসে রোবটটির শক্তিশালী আঘাত করার সক্ষমতা। তবে, রোবটের আক্রমণাত্মক আচরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে, একটি ইলেকট্রনিক্স দোকানে হিউম্যানয়েড রোবট ক্রেতাকে আঘাত করে। পরে কর্মীরা রোবটটিকে নিয়ন্ত্রণে আনে। আরইকে তাদের এক্স অ্যাকাউন্টে ঘটনাটিকে ‘প্রথমবারের মতো মানুষ বনাম টার্মিনেটর রোবট লড়াই’ হিসেবে উল্লেখ করে। ম্যাচের আরও ছবি প্রকাশ করার কথা জানায় আরইকে।

মানুষ ও  হিউম্যানয়েড রোবটের লড়াইয়ের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের মন্তব্যে উঠে আসে, আগামী পাঁচ বছরের মধ্যে মানুষ ও রোবটের লড়াই ক্রীড়া বিনোদনের অংশ হয়ে উঠতে পারে, এমন কথা।

মানুষ বনাম রোবট, কে জিতল?

মানুষ আর রোবট যদি একই রিংয়ে মুখোমুখি হয়, শেষ পর্যন্ত কে জিতবে? এবার এমন এক লড়াই হয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে! ছয় ফুট লম্বা হিউম্যানয়েড রোবটের সামনে দাঁড়িয়েছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা!  লড়াইয়ে শেষ পর্যন্ত কী হলো?

রোবটের ধাক্কায় ছিটকে পড়লো মানুষ!

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে রিংয়ে মুখোমুখি হন মানুষ ও ছয় ফুট লম্বা হিউম্যানয়েড রোবট। ভার্চ্যুয়াল রিয়ালিটিভিত্তিক কমব্যাট গেম তৈরির অংশ হিসেবে ম্যাচটির আয়োজন করে রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’। রিমোট নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ঘুষির জবাবে রোবটের শক্তিশালী আঘাত। একপর্যায়ে খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাপেনা।

—জা. অর্থনীতি/এলএটি