জাতীয় অর্থনীতি অনলাইন: শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২-এর একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।
তিনি বলেন, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
—জা.অর্থনীতি/জেআরটি