অবশেষে অভিবাসন ভিসা নিষেধাজ্ঞা বাতিল করলো যুক্তরাষ্ট্র
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: আমেরিকার অভিবাসন ভিসা নিয়ে দুশ্চিন্তায় থাকা হাজার হাজার বাংলাদেশির জন্য স্বস্তির খবর। বাংলাদেশসহ একাধিক দেশের ওপর মার্কিন পররাষ্ট্র দফতরের দেয়া অভিবাসন ভিসা স্থগিতাদেশের আদেশ অবৈধ ঘোষণা করলেন নিউ ইয়র্কের একটি আদালত। এতে অনেকেরই অবসান ঘটতে যাচ্ছে গ্রিন কার্ড পাওয়ার দীর্ঘ প্রতীক্ষার।

অভিবাসন ভিসা স্থগিতাদেশের সূত্রপাত গত জানুয়ারিতে। হঠাৎ বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা নির্দেশনায় দাবি করা হয়, এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। এমন একতরফা সিদ্ধান্তে বিপাকে পড়েন হাজার হাজার ভিসা প্রত্যাশী ও তাদের স্বজন।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয় অধিকার সংগঠনগুলো। মামলা গড়ায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে। দীর্ঘ শুনানি শেষে গত ২১ আগস্ট ঐতিহাসিক রায় দেন বিচারক জেনেট ভার্গাস। রায়ে তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র জাতীয়তার ভিত্তিতে পুরো একটি দেশের অভিবাসী ভিসা বন্ধের আইনি এখতিয়ার নেই আমেরিকার পররাষ্ট্র দফতরের। আবেদনকারীর যোগ্যতা আলাদাভাবে যাচাই করা কনস্যুলার কর্মকর্তাদের বিধিবদ্ধ দায়িত্ব। আদালত জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীতি ছিল আমেরিকার আইন এবং সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।

আদালতের এই আদেশের পর ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইট বিষয়টি হালনাগাদ করে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। এতে আবারও উন্মুক্ত হয় বাংলাদেশি আবেদনকারীদের অভিবাসী ভিসা পাওয়ার পথ।

তবে স্থগিতাদেশ ওঠার মানেই সবাই ভিসা পেয়ে যাবেন; বিষয়টি এমন না। আগের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে পূরণ করতে হবে ব্যক্তিগত যোগ্যতা এবং শর্ত।

আমেরিকায় অভিবাসী ভিসা ইস্যুতে বাংলাদেশিদের জন্য বিরাট স্বস্তি

আমেরিকা থেকে এল বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য সুখবর! বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জারি করা অভিবাসন ভিসা স্থগিতাদেশের রায় অবৈধ ঘোষণা করেন নিউ ইয়র্কের একটি আদালত। বিচারক জেনেট ভার্গাস স্পষ্ট করেন, জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে ভিসা বন্ধ আমেরিকার আইনপরিপন্থী। কর্মকর্তাদের করতে হবে আবেদনকারীর যোগ্যতা যাচাই। দেশটির পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই ওয়েবসাইটে হালনাগাদ করেছে তথ্য। এতে আবার উন্মুক্ত হলো মার্কিন অভিবাসন ভিসা প্রাপ্তির পথ।

মার্কিন অভিবাসী ভিসার নতুন নিয়ম, বাংলাদেশিদের জন্য সুখবর

আমেরিকার অভিবাসন ভিসার স্থগিতাদেশ তুলে নিলেও আবেদনকারীদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সিদ্ধান্ত বাতিল হলেও স্বয়ংক্রিয়ভাবে কেউ পাবেন না এই ভিসা। প্রত্যাশীদের আগের মতোই প্রমাণ করতে হবে ব্যক্তিগত যোগ্যতা। পাশাপাশি কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ চলায় সাক্ষাৎকারে থাকতে পারে কিছুটা ধীরগতি। তবে আইনি বাধা কেটে যাওয়ায় বাংলাদেশিদের জন্য ফিরে এল এক বড় স্বস্তি।  

 

—জা. অর্থনীতি/এলএটি