ছবি: সংগৃহীত
কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং বিওয়াইডি বাংলাদেশ -এর মধ্যে একটি সমঝোতা স্মারক করা হয়েছে।
এই চুক্তির আওতায় বিওয়াইডি ব্র্যান্ডের গাড়ি ক্রয়কারী গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট কার লোন উপভোগ করবেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং বিওয়াইডি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আমীদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ইভিপি ও লজিস্টিক অ্যান্ড জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. মুসফিকুর রহমান, রিটেইল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/এনজে