২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার এসব দাম নির্ধারণ করেছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দরেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। এ হিসাবে ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের গহনার দামের মধ্যে সর্বোচ্চ দর ২২ ক্যারেটের।

এদিকে, রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।

জা.অর্থনীতি/এসআই