আজকের পত্রিকার শিরোনামগুলো একনজরে দেখে নিন
ছবি: জাতীয় অর্থনীতি

অনলাইন ডেস্ক:  জাতীয় অর্থনীতি - সেবার মান নিয়ে ভুল তথ্য রবির 
বিটিআরসির পরিমাপে রবির নেটওয়ার্ক সেবার মান নিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। ৬৪ জেলার মধ্যে ৩টি এবং ৫৪৪ উপজেলার মধ্যে ২৪টিতে রবির টুজি কল সেটআপ সাকসেস রেট নির্ধারিত মানের নিচে পাওয়া গেছে। 

যুগান্তর  - মিষ্টির পদত্যাগে সতর্কবার্তা আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার ও বিএনপি। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক ইত্তেফাক – ভেজাল খাদ্যে স্বাস্থ্য ঝুঁকি উদ্বেগ চিকিৎসকদের 
দেশে ভেজাল খাবারের ব্যবহার বাড়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ভেজাল খাদ্যে ক্যানসার, কিডনি-লিভারসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন তারা।

সমকাল -  এলপিজির বাজারে অস্থিরতা, সারাদেশে ক্রেতারা ভুগছেন

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। বেসরকারি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, ফলে বাড়তি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।

আমার দেশ – বিক্ষোভে প্রকম্পিত ভারত সিইসির পদত্যাগ দাবি 
ভারতে ভোটার তালিকা সংশোধনের SIR প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিরোধীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। এ নিয়ে বিভিন্ন রাজ্যে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলছে।

কালবেলা - মাদকের নতুন মঞ্চ রেভ পার্টি 
রেভ পার্টি তরুণদের মধ্যে মাদক সেবনের নতুন মঞ্চ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব আয়োজনে গোপনে বিভিন্ন মাদক সরবরাহ ও সেবনের অভিযোগ রয়েছে, যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়ছে।

কালের কন্ঠ - ২৪০ আইসিইউ, ১৪১ ল্যাবে তালা
দেশের ২৪০টি আইসিইউ ও ১৪১টি ল্যাব নানা কারণে বন্ধ রয়েছে। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং রোগীদের চিকিৎসা পেতে ভোগান্তি বাড়ছে।

যমুনা টেলিভিশন 
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান 
কঠোর নিরাপত্তায় ৩টি লরিতে ইউরেনিয়ামের বিশেষ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে। নিরাপত্তার কারণে পথে সাময়িক যান চলাচল বন্ধ থাকায় কিছু এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

Channel 24 
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় এক রাতে আটক ৩৬৩ 
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ৩৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী

Starnews 
এআইয়ের কারণে বিশ্বজুড়ে চাকরির বাজারে বড় পরিবর্তন
এআইয়ের কারণে বিশ্বজুড়ে চাকরির ধরন বদলাচ্ছে। কিছু চাকরি কমলেও নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে; তাই ভবিষ্যৎ চাকরির জন্য এআই ও কারিগরি দক্ষতা অর্জনের গুরুত্ব বাড়ছে। 

Ekhon tv 

জরিপ আছে, কার্যক্রম নেই- ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটির সমন্বয়হীনতা 
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটির সমন্বয়হীনতা।    

 

—জা. অর্থনীতি/এলএটি