ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবিত অনুষদগুলোর অধীনে এসব বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মিহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ইউজিসির চিঠি অনুযায়ী, অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগ, কৃষি বিজ্ঞান অনুষদের কৃষি বিভাগ, কলা ও মানবিক অনুষদের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান বিভাগ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং লাইফ সায়েন্সেস অনুষদের জনস্বাস্থ্য বিভাগ।
ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ইউজিসির এ অনুমোদনের ফলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নতুন ৬টি বিভাগ চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। তবে চিঠিতে উল্লিখিত শর্তগুলো পূরণ সাপেক্ষেই বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি এগোবে।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন বলেন, ৬টি বিষয়ের অনুমোদন পেয়েছে এবং আমাদের লক্ষ হচ্ছে এবারে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার। পাশাপাশি চেষ্টা করা হচ্ছে যাতে গুচ্ছ পরীক্ষার কেন্দ্র করতে পারি।
এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
—জা. অর্থনীতি/এনজে