কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নিকলী উপজেলা জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন) এর আহ্বায়ক মো. মিয়া হোসেন।
একান্ত আলাপ চারিতায় মো. মিয়া হোসেন বলেন, নিকলী সদর ইউনিয়নকে আধুনিক ও নিরাপদ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলবো। আগামী দিনে নিকলী সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে আমি সদর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকাকে আধুনিকায়ন করে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষাকে আধুনিকায়ন করা, মাদকমুক্ত এলাকা গড়ে তোলা, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে'।
দলীয় ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, মো. মিয়া হোসেন দীর্ঘদিন যাবত সব সময় অসহায় ও বিপদ গ্রন্থসহ এলাকার সকল মানুষের পাশে ছিলেন। বিগত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত অসহায় মানুষের পাশে গভীরভাবে ছায়া হয়ে আছেন তিনি। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের সাথেও জড়িত। এলাকার অসহায় মানুষদের তিনি আর্থিকভাবে সহযোগীতা করে আসছেন রাজনীতির শুরু থেকে এখন পর্যন্ত।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নিকলী উপজেলা জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন) এর আহ্বায়ক মো. মিয়া হোসেন বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন ভাবে দেশ গড়ার কাজে অংশ নিয়ে আমার এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে তাদের কল্যাণ ও শান্তি সুখের জন্য কাজ করবো ইনশাআল্লাহ'।