ছবি: সংগৃহীত
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বেগুনবাড়ি সুইজগেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর।
তিনি আরও বলেন, হত্যার পর মরদেহ ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এনজে