এবি ব্যাংকের জিঞ্জিরা শাখা এখন নতুন ঠিকানায়
ছবি: সংগৃহীত

কর্পোরেট ডেস্ক: এবি ব্যাংক পিএলসির জিঞ্জিরা শাখা সম্প্রতি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকার শহীদ দেলোয়ার হোসেন রোডসংলগ্ন সেঞ্চুরি সিটি কমপ্লেক্সে স্থানান্তরিত হয়েছে।

এবি ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, জেড এম বাবর খান, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে